
লালমনিরহাটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে। এ সময় জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ২ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা।
গত রোববার (১১ অক্টোবর) রাতে ধরলা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি ধরলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনকে ৭ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ আটক করা হয়।
অপরদিকে, সোমবার (১২ অক্টোবর) বড়খাতা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে দোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।
আটককৃত আসামিরা এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের অপরাধ দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মো: হাবিবুর রহমান হাবিব
পাটগ্রাম প্রতিনিধি
০১৭২৪১২৩৭২৬.
তারিখ -১২/১০/২৬