• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
হেডলাইন:
প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

Reporter Name / ১১ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোঃ মিজানুর রহমান:

ইউনেস্কো ঘোষিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ সুন্দরবনকে নিরাপদ ও জলদস্যুমুক্ত রাখতে এসআরবি ফোর্সেস নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই সুন্দরবনের উপর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ ২৫ লক্ষ মানুষ জীবিকা নির্বাহের জন্য সরাসরি নির্ভরশীল। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ ও মুক্তিপন আদায় এবং অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড বনজীবি ও স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

দস্যুতা নির্মূলে এসআরবি-৬, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় গত ০৯ অক্টোবর দ্বিতীয় দফায় সুন্দরবনে সক্রিয় *”আলিফ বাহিনীর” দুটি গ্রুপের মোট ১৫ জন সদস্য* এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করে।

এসআরবি ফোর্সেস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় গত তিন দিন ধরে অভিযান চালিয়ে  ০১টি বিদেশি শটগান, ০৪টি দুনলা বন্দুক, ০৯টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি ও ২৩টি খালি কার্তুজ, ০৭টি ওয়াকিটকি সেট,  ০৬টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করে।

সুন্দরবনে সক্রিয় জলদস্যুরা, যারা এখনো আত্মসমর্পণ করেনি, তাদের দস্যুতার পথ ছেড়ে আলোর পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। আত্মসমর্পণ করলে সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি সুন্দরবনে দস্যুতার অপরাধ অব্যাহত রাখলে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এসআরবি-৬।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং উপকূলীয় অঞ্চলের মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি অব্যাহত থাকবে। সুন্দরবনের নিরাপত্তা, বনজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষা এবং দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসআরবি-৬ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন  বরিশালে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান: জব্দ জাল, আটক-৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..