• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক, নগদ টাকা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: / ২৮ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

​আটক ব্যক্তিরা হলেন—মোঃ আবু সুফিয়ান (৩২), মোঃ সুলতান সরকার (৪২), মোঃ জহির উদ্দিন (৩৫), মোঃ নাজিরুল ইসলাম (৩০), মোঃ সাইফুল ইসলাম (২৮) ও মোঃ তৈয়ব আলী (২৮)। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকাজি এলাকায় রাত্রিকালীন ও বিশেষ ডিউটির অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হাতেনাতে তাস ও নগদ টাকাসহ ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

​কুড়িগ্রাম জেলা ডিবির কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুয়া একটি বড় সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জুয়ার বিরুদ্ধে পুলিশের নজরদারি রয়েছে। কুড়িগ্রাম জেলাকে জুয়ামুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন  বিদ্যুৎ লাইনের কর্মী কাটলেন গাছ, আসামী হলেন প্রতিবেশী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..