• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির কামিনী পাড়ায় বৈসু উপলক্ষে গঙ্গাপূজা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম অনুষ্ঠান

পপেন ত্রিপুরা, খাগড়াছড়ি / ৬২ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়ির কামিনী পাড়ায় সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী ‘তৈবুমাঅ খুম বকনায়’ (গঙ্গাদেবীর পূজা) ও ‘বৈসু বিসিকাতালনি খুলুমনাই’ (নতুন বছরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম) অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে গঙ্গাদেবীর উদ্দেশ্যে খাগড়াছড়ি ছড়ার বেদীতে ফুল অর্পণ ও প্রণাম নিবেদন করা হয়। ত্রিপুরা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এ আচার নতুন বছরের মঙ্গল কামনা ও পবিত্রতার প্রতীক। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত (ওচাই) নর ভূষণ ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামিনী পাড়া এমাং লাইব্রেরি ও যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা, কামিনী পাড়া শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরা এবং লাইব্রেরির ভূমিদাতা অজিত মোহন ত্রিপুরা। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় পাড়াবাসী অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, বৈসু উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..