• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: / ২১ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক মাকে ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারের (৩০) পিতা লোকমান সরদার এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০:০০টার দিকে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার মাঠ থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে নেশা করার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো ঘাসকাটা কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত উদ্দিন পালিয়ে যান।

পরে খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশ গ্রিল কেটে সেখানে প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..