• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

ঈদকে সামনে রেখে পানছড়িতে অসহায়দের পাশে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন

একরামুল হক নিজস্ব প্রতিনিধি / ২৪০ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬


‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফর্ম এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন।

‎শুক্রবার (২০ মার্চ ২০২৬) পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নূরুল কায়েস শিমুলের উপস্থিতিতে সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

‎এসময় উপস্থিত ছিলেন ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন পানছড়ি কমিটির আহ্বায়ক মো. সবুজ চৌধুরী, পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. নাজমুল হোসেন এবং উপজেলা ছাত্রদলের নেতা মো. শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. সবুজ চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের শুরুতে ইফতার সামগ্রী বিতরণের পর এবার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..