• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আনোয়ারায় মেধা বৃত্তি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম: / ৭২ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত সুমাইয়া (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা-এর দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মেধা বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোঃ সায়েম পরিচালক: মাস গ্রুপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার জনাব মুহাম্মদ ইদ্রিস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মাসরুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাহমুদ হাসান কাদেরী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনদের মধ্যে মুহাম্মদ বদরুল হক, মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মূসা, সাখাওয়াত হোসেন, জান্নাত বেগম, মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকিয়া ফাতেমা রিফাত, ইসরাত জাহান ইপ্তি, হাবিবা হাসমত মায়াবি, হুমাইয়ারা কাওছার ও আয়েশা ছিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের মাঝে প্রাথমিকভাবে মেধা বৃত্তি প্রদান করেন এবং দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসময় সকল শিক্ষার্থীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাদ্রাসা মিলনায়তনে, দেয়াং বাজার, গুয়াপঞ্চক, বৈরাগ, আনোয়ারা।

আরও পড়ুন  কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..