• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাকির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: / ১৬ দেখেছেন
আপলোড : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় বাগআঁচড়া বাজারে অভিযানে প্রায় ১০টি মুদি ও শিশু খাদ্যের দোকান তদারকি করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মা স্টোরকে ১০ হাজার টাকা এবং ৩৮ ধারায় শহিদুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  অসহায় বাবা মায়ের আকুতি : চঞ্চল্যকর সাগর হত্যার ৪ বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি পরিবার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..