• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১২ঘণ্টার ব্যবধানে তিনজন গ্রেফতার দোয়ারাবাজারে ভাগনের ছুরিকাঘাতে খালা নিহত

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ৩৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে পারিবারিক কলহের জেরে ভাগনের ছুরিকাঘাতে শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত শিল্পী বেগম অভিযুক্ত সুজন মিয়ার খালা বলে জানা গেছে।

 

সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও নিহতের ভাগনে সুজন মিয়া (২২), বিল্লাল হোসেনের স্ত্রী এবং নিহতের বড় বোন মোছাঃ হাছিনা বেগম (৪৮) ও ভাগনি তনিমা বেগম (১৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের নানা মৃত খোয়াজ আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন। রবিবার বিকেলে চা খাওয়াকে কেন্দ্র করে নানি ফালানি বেগমের (৬০) সঙ্গে নাতি-নাতনি ও মেয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফালানি বেগম লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনা জানতে পেরে ফালানি বেগমের মেয়ে শিল্পী বেগম তাকে নিজের স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যান। পরদিন সোমবার আত্মীয়স্বজনরা বিষয়টি নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় সুজন মিয়া ধারালো চাকু দিয়ে খালা শিল্পী বেগমের ডান পাঁজরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিল্পী বেগম ও ফালানি বেগমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত

এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। রাতেই অভিযান চালিয়ে মামলার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..