• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার, / ৮৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অনুষ্ঠানে জনসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কোম্পানীগঞ্জে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে প্রশংসিত পুলিশ সদস্য হাসান আহমদ এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া অলিউর রহমান অনিককে সংবর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলাম এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ১০১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

১৬ জুন মঙ্গলবার সকাল ১০ঘটিকায় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে, ও সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের প্রধান পরিচালক ডাঃ আল আমিন তালুকদারের সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরু হাসান। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুধীজন ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জায়েদুল ইসলামের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও পড়ুন  আনোয়ারায় মেধা বৃত্তি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..